ধানমন্ডি লেক নাকি এক সময় কারেভান নদী নামে পরিচিত কারওয়ান বাজার নদীর একটি পরিত্যক্ত খাল ছিল। বাংলাপিডিয়ার তথ্যে সে যা-ই হোক না কেন, ব্যস্ত রাজধানীতে এখন সবুজের সমারোহে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অন্যতম স্থান ধানমন্ডি লেক। তিন কিলোমিটার দৈর্ঘ্যের লেকটির পাড়ে বসে বুকভরে প্রাকৃতিক বাতাস নিতে প্রতিদিন হাজারো মানুষ ভিড় করে। আর বর্ষার সময় লেকটি এক অনন্য রূপ নেয়। ঘুরে ঘুরে ধানমন্ডি লেকের সেই সব সৌন্দর্য ফ্রেমবন্দী করেছেন মনিরুল আলম।সবুজে ঘেরা লেকের দক্ষিণ প্রান্ত। ছবি: মনিরুল আলমলেকের কোল ঘেঁষে গজিয়ে ওঠা কয়েক রঙের ফুল। ছবি: মনিরুল আলমলেকের ভেতরের পানির হাউসটিতে যাওয়ার ব্রিজটির একাংশ ডুবে রয়েছে। ছবি: মনিরুল আলমলেকের পাড়ে বেড়াতে এসে প্রকৃতির এই সৌন্দর্য মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন এক দর্শনার্থী। ছবি: মনিরুল আলমলেকের পানিতে বোটে করে ঘুরছে একটি পরিবার। এই বোটে ঘুরতে প্রতি ৩০ মিনিটের জন্য গুনতে হবে ১০০ টাকা। ছবি: মনিরুল আলমলেকে পাড়ের ফুল।ছবি: মনিরুল আলমবর্ষার পানিতে টইটুম্বুর ধানমন্ডি লেক। ছবি: মনিরুল আলমএকটু উঁচু থেকে দেখা ধানমন্ডি লেক। ছবি: মনিরুল আলমবর্ষায় লেকের পানি বেড়েছে। লেকের নারকেল গাছটির প্রায় অর্ধেক ডুবে গেছে। ছবি: মনিরুল আলমবেড়াতে আসা দর্শনার্থীরা লেকের পানিতে ঘুরতে বোটে উঠছেন। ছবি: মনিরুল আলম