সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর হাওরে ফুটে আছে লাল শাপলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটদুই ভাই জুবায়ের শেখ ও হাসিব শেখ বিলের মাঝে শাপলা তুলছে। এগুলো বিক্রি করে তাঁদের কিছু আয়ও হবে। ছবিটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুনাগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুরসবুজ বিলে ফুটে আছে জাতীয় ফুল শাপলা। বিলের মাঝে নৌকা নিয়ে সেই শাপলা ফুল তুলতে যাচ্ছেন এই ব্যক্তি। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটবিল থেকে একে একে তুলেছে শাপলা। পাড়ে এসে গুনে দেখছে কটি শাপলা তোলা হলো। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটফরিদপুরের ভাঙা উপজেলার হাসামদিয়ার বিলে শাপলা তুলে আঁটি বাঁধছেন আলাউদ্দিন খাঁ। এগুলো বিক্রি করেই চলবে তাঁর সংসারের চাকা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর