বগুড়ায় পোষা প্রাণীদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংগঠন পেট কেয়ার টিম বগুড়া। তারা মূলত শহরের কুকুর-বিড়াল, তথা পোষা প্রাণীদের সেবার ব্যবস্থা করে থাকে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনার শিকার প্রাণীগুলো উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থাও করে তারা। বগুড়ার জিলা স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরা মিলে এই উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে সদস্যসংখ্যা ২১।
