বিয়ন্ড দ্য গ্রেনেড

বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ চিত্র তুলে ধরতে লিয়াকত আলী লাকির পরিকল্পনায় এবং অভিজিত চৌধুরীর কিউরেটিংয়ে সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপনা শিল্প ‘বিয়ন্ড দ্য গ্রেনেড’ প্রদর্শিত হয়। ছবি: সাইফুল ইসলাম

চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ আর রক্তের ছোপ ফুটে উঠেছে শিল্পীর পরিবেশনায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করে। ছবি: সাইফুল ইসলাম
সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন দলের সেই সময়ের আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান। এখানে আইভি রহমানের সেই দিনের অবস্থা তুলে ধরা হয়েছে। ছবি: সাইফুল ইসলাম
অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় জজ মিয়া নাটকের কথাও। ছবি: সাইফুল ইসলাম
রক্তের স্রোত ধারায় স্থির দাঁড়িয়ে আছে গ্রেনেড হামলায় ক্ষতবিক্ষত গাড়িটি। ছবি: সাইফুল ইসলাম
একসঙ্গে এত রক্ত এ যেন রক্তের বন্যা। ছবি: সাইফুল ইসলাম
রাতের অন্ধকার কাটতে না কাটতেই পরিষ্কার করা হয়ে যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ। স্থাপনা শিল্পে ফুটে উঠেছে তাও। ছবি: সাইফুল ইসলাম
শোকের কালো স্তম্ভের মধ্যে ঘুরছে সাদা রঙের স্মৃতির বলয়। ছবি: সাইফুল ইসলাম
পদদলিত লাশ, রক্তে পিচ্ছিল রাজপথ, প্রাণের স্পন্দন থেমে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে গাঢ় নির্জনতা। ছবি: সাইফুল ইসলাম