মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপারের কারণে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। তবুও কারও ভ্রুক্ষেপ নেই সেদিকে। ছবিগুলো রোববার ধানমন্ডি ৩২ নম্বর মোড় এলাকা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।চলছেন সড়কে কিন্তু চোখ মোবাইলের স্ক্রিনে। ছবি: সাবিনা ইয়াসমিন।এক হাতে চালাচ্ছেন সাইকেল কিন্তু অন্য হাতে মোবাইলে কথা বলছেন। তিনি চলছেন দুটো বাসের মাঝ দিয়ে। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবি: সাবিনা ইয়াসমিন।বৃদ্ধ-যুবক সবাই ব্যস্ত মোবাইলে। ছবি: সাবিনা ইয়াসমিন।ব্যস্ত সড়ক, সারি সারি চলছে গাড়ি। তবুও মোবাইলে কথা বলতে বলতে ছুটছেন এই ব্যক্তি। ছবি: সাবিনা ইয়াসমিন।আশপাশে চলছে গাড়ি। সেদিকে খেয়াল নেই, চলছে মোবাইলে কথা বলা। ছবি: সাবিনা ইয়াসমিন।বাস থেকে নামছেন, তবুও চলছে ফোনে কথাবার্তা। ছবি: সাবিনা ইয়াসমিন।