২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তখনকার বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। জনসভায় বক্তৃতা দিচ্ছেন তখনকার শেখ হাসিনা। ছবি: জিয়া ইসলামহঠাৎ শুরু হয় গ্রেনেড হামলা। শেখ হাসিনাকে রক্ষা করতে তাঁর চারপাশে মানববর্ম তৈরি করেন মোহাম্মদ হানিফসহ অন্য নেতারা। ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলায় আহত ও নিহত ব্যক্তিরা এভাবেই লুটিয়ে পড়েন রাস্তায়। ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলার শিকার এক নারীর আর্তনাদ। ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলায় গুরুতর আহত হন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ছবি: জিয়া ইসলামআকস্মিক হামলায় আহত এক আলোকচিত্রী। ছবি: জিয়া ইসলামবঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এখানে-সেখানে পড়ে ছিলেন হতাহত ব্যক্তিরা। ছবি: জিয়া ইসলামব্যানারকে স্ট্রেচারের মতো ব্যবহার করে আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার কাজ করা হয়। ছবি: জিয়া ইসলামরাস্তায় পড়ে ছিল অবিস্ফোরিত আর্জেস গ্রেনেড। ছবি: জিয়া ইসলামআহত সুরঞ্জিত সেনগুপ্তকে নিজের মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন একজন ফটোসাংবাদিক। ছবি: জিয়া ইসলামগ্রেনেড হামলার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেন। ছবি: জিয়া ইসলামসহযোদ্ধাদের হতাহত হতে দেখে একজনের কান্না-আহাজারি। ছবি: জিয়া ইসলামহামলার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ছবি: জিয়া ইসলামআলামত সংগ্রহের জন্য ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: জিয়া ইসলামঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেতা-কর্মীদের লাশের সারি। ছবি: জিয়া ইসলাম