কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজার মাছের জন্য বিখ্যাত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে প্রায় অর্ধশতাব্দী ধরে এখানে কাতল মাছের মেলা বসে। ছবি: এম সাদেকএকেকটি তাজা কাতলের কেজিপ্রতি দাম উঠেছে ৫০০ থেকে ৬০০ টাকা। ছবি: এম সাদেককাতল মাছের মেলা হলেও ছিল রুই, চিতল ও বোয়াল মাছের পসরাও। ছবি: এম সাদেকরাজগঞ্জ মূল বাজার থেকে মোগলটুলি কুমিল্লা হাইস্কুলের প্রধান ফটক পর্যন্ত আধা কিলোমিটার পর্যন্ত সড়কের দুই ধারে মাছ নিয়ে বসেন বিক্রেতারা। ছবি: এম সাদেককেজিপ্রতি কাতল মাছ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে। ছবি: এম সাদেকভোরের আলো ফুটতে না ফুটতেই মাছ ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, আশুগঞ্জ, কুমিল্লার দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া ও লাকসাম, কিশোরগঞ্জের ভৈরব, যশোর এবং রাজশাহী থেকে মাছ এনে ডালায় রেখেছেন। মেলা উপলক্ষে শৌখিন ব্যবসায়ীরাও মাছ নিয়ে হাজির হন এই মেলায়। ছবি: এম সাদেক