বগুড়ার গাবতলী উপজেলার ইছামতী নদীর তীরে বসেছে তিন দিনব্যাপী মাছের মেলা। সেই মেলায় এই বাঘাআইড়টির দাম হাঁকা হয় এক লাখ টাকা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: সোয়েল রানাঅভিভাবকের সঙ্গে মেলায় গিয়ে সাত কেজি ওজনের আইর মাছটি কিনে আনন্দে আত্মহারা এই শিশুটি। ছবি: সোয়েল রানামাছের মেলায় গেছেন, সেলফি না তুললে কী চলে? ছবি: সোয়েল রানাজ্যান্ত কাতল মাছটি হাতে নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা এই বিক্রেতার। ছবি: সোয়েল রানাকৃত্রিম জলাধার তৈরি করে তাতে জ্যান্ত মাছের পসরা সাজিয়েছেন এই বিক্রেতারা। ছবি: সোয়েল রানাঅভিভাবকের সঙ্গে মেলায় এসে বেশ বড় কাতল মাছটি কিনতে পেরে উচ্ছ্বসিত শিশুটি। ছবি: সোয়েল রানামাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা এক বিক্রেতার। ছবি: সোয়েল রানামাছের বাজারে চলছে ক্রেতা-বিক্রেতার সেই চিরচেনা দর-কষাকষি। ছবি: সোয়েল রানামাছের মেলায় এসেছেন এই নারী। চোখের সামনে হরেক রকমের মাছ দেখে সেই দৃশ্য ক্যামেরাবন্দী না করে বাড়ি ফিরবেন কেমন করে? ছবি: সোয়েল রানাএই কাতল মাছটির দাম হাঁকা হচ্ছে ৩০ হাজার টাকা। ছবি: সোয়েল রানাসবাই মিলে দল বেঁধে এসেছিলেন মেলায়। ফেরার সময় বাড়ি নিয়ে যাচ্ছেন এই পাঁচটি মাছ। দাম পড়েছে ২০ হাজার টাকা। ছবি: সোয়েল রানা