যশোরের চাঁচড়া মৎস্যপল্লিতে উৎপাদন হচ্ছে মাছের রেণু (এক দিন বয়সী) ও পোনা (ছোট মাছ)। হ্যাচারিতে কাতলা মাছের পোনা। ছবি: এহসান-উদ-দৌলাভাসছে তেলাপিয়া মাছের পোনা। ছবি: এহসান-উদ-দৌলাছোট ছোট পুকুরে জাল দিয়ে ঘিরে মাছের পোনা রেখে বিক্রি করা হয়। ছবি: এহসান-উদ-দৌলাবিক্রির জন্য হাঁড়িতে তোলা হচ্ছে মাছের পোনা। ছবি: এহসান-উদ-দৌলাএসব ছোট ঝুড়ি দিয়েই পোনা মাপা হয়। ছবি: এহসান-উদ-দৌলাদূরের পুকুর থেকে মাছের পোনা নিয়ে যাওয়া হচ্ছে। এই পোনা চলে যাবে দেশের বিভিন্ন স্থানে। ছবি: এহসান-উদ-দৌলাসড়কের দুই ধারে বড় বড় হাঁড়িতে পোনা বিক্রি চলছে। ছবি: এহসান-উদ-দৌলারেণু ও পোনা ভরা হাঁড়ি ট্রাকে তোলা হচ্ছে। ঢাকা, বরিশাল, টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী, বাগেরহাট, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর ও খুলনা জেলার বিভিন্ন এলাকায় এগুলো সরবরাহ করা হয়। ছবি: এহসান-উদ-দৌলাট্রাকে রেণু-পোনাগুলোর পরিচর্যা করছেন এক শ্রমিক। ছবি: এহসান-উদ-দৌলাদূরদূরান্তে যাবে পোনা। তাই অক্সিজেন দেওয়া হচ্ছে। ছবি: এহসান-উদ-দৌলাপোনা বাঁচাতে পানি অপরিহার্য। নারীরা কলসে করে পৌঁছে দেন পানি। প্রতি কলস পানিতে পান তিন টাকা। ছবি: এহসান-উদ-দৌলানছিমনে করে আশপাশের এলাকায় মাছ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এহসান-উদ-দৌলাসারি করে রাখা সব ট্রাকেই আছে পোনা। চলে যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ছবি: এহসান-উদ-দৌলা