লাইনচ্যুত বগি থেকে তেল সংগ্রহ

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেললাইন সংস্কার করে বগি উদ্ধারের পর সচল হবে রেল যোগযোগ। সাতটি বগি রেললাইনের ওপর উপুড় হয়ে পড়েছে। রেললাইনের এক পাশে বগি উপুড় হয়ে পড়ায় জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। গত রাত থেকে সেখানে ভিড় করছে আশপাশের এলাকার মানুষ। জ্বালানি তেল সংগ্রহে ব্যস্ত তারা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। ছবি তুলেছেন আনিস মাহমুদ।

তেলবাহী ট্রেনের বগি রেললাইনের ওপর উপুড় হয়ে পড়েছে
বগিগুলো উদ্ধারে রেলওয়েসহ ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন
রেললাইনের এক পাশে বগি উপুড় হয়ে পড়ায় জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। আশপাশের এলাকার মানুষ জ্বালানি তেল সংগ্রহে ব্যস্ত
উপুড় হয়ে পড়া বগি থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। সেখান থেকে তেল সংগ্রহ করছেন স্থানীয় লোকজন
রেললাইনের এক পাশে বগি উপুড় হয়ে পড়ায় জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। সেখানে ভিড় করে আশপাশ এলাকার মানুষ জ্বালানি তেল সংগ্রহ করছেন
চলছে বগি উদ্ধারের কাজ
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা
ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের কাজ শুরু করেছেন রেলকর্মীরা