লিচুর হাট জমজমাট

দিনাজপুরের বোম্বাই লিচু বাজারে আসার আগে সারা দেশের সিংহভাগ লিচুর জোগান দেয় পাবনার রসালো রঙিন লিচু। সেই লিচু কিনতে জেলার বাইরে থেকে এসেছেন ব্যাপারীরা। তাঁদের আনাগোনা ও কেনা-বেচায় এখন লিচুর হাটগুলো জমজমাট। পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাটে লিচু বাজারের নানা কর্মকাণ্ড নিয়ে আজকের ছবির গল্প।

সকাল হতে না হতেই বিক্রির জন্য লিচু হাটে নিয়ে আসেন চাষিরা
সকাল হতে না হতেই  বিক্রির জন্য লিচু হাটে নিয়ে আসেন চাষিরা
ভ্যানে করে হাটে আনা হচ্ছে লাল লাল লিচু
লিচু যত লাল তত আকৃষ্ট হন ক্রেতারা
মোটরসাইকেলে লিচুর ডালি তুলে এনেছেন এই বিক্রেতা। নামাতে না নামাতেই চলছে দরদাম
সারি সারি লিচুর ডালি নিয়ে বিক্রেতাদের অপেক্ষা
জমজমাট হাটে চলছে বেচাকেনা
ডালি ভরা লাল লিচু নিয়ে বিক্রেতার অপেক্ষা
ভ্যান ভরা লিচু নিয়ে হাটে এসেছে দুই শিক্ষার্থীও
কিছু বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুতে এখনো রং আসেনি। তবুও স্বাদের কমতি নেই
বিক্রির পর ভ্যানে করে আড়তে লিচু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা