কুষ্টিয়া-পাবনার সংযোগ স্থাপনকারী হার্ডিঞ্জ ব্রিজ ৪ মার্চ শতবর্ষ পূরণ করবে। ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামে ব্রিজটির এই নামকরণ হয়েছিল। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া১৮৮৯ সালে ব্রিটিশ শাসনামলে তৎকালীন সরকার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ করার জন্য পদ্মা নদীর ওপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে। ১৯০৮ সালে ব্রিজটি নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। ছবি: তৌহিদী হাসান১৯১৫ সালে ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়। ওই বছরের ৪ মার্চ ডবল লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। ছবি: তৌহিদী হাসানহার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ৫ হাজার ৯০০ ফুট। ব্রিজে দুটি ব্রডগেজ রেললাইন আছে। ছবি: তৌহিদী হাসানহার্ডিঞ্জ ব্রিজে বসতি গেড়ে তুলেছে কবুতর। ছবি: তৌহিদী হাসান১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনী ব্রিজটির ওপর বোমা বর্ষণ করে। এতে পিলারের ওপর থেকে ১২ নম্বর স্প্যানটির এক প্রান্ত নদীর মাঝে পড়ে যায়। পরে সেটি মেরামত করা হয়। ছবি: তৌহিদী হাসান