তেজগাঁও সরকারী শিশু পরিবারের বাড়িতে প্রবেশ করতেই সবাই একসঙ্গে ঈদ মোবারক বলে উঠল। সব এতিম শিশু আজ (১৮ জুলাই, ২০১৫) সেখানে মিলেমিশে উদ্যাপন করছে। ছবি: মনিরুল আলমসবাই মিলে নিজেদের থাকায় জায়গা সুন্দর করে সাজিয়েছে। কাগজ কেটে রং দিয়ে এসব নকশা তৈরি করা হয়েছে। ছবি: মনিরুল আলমসুন্দর করে সেজে তিন শিশু বসে আছে তাদের ঘরে। ছবি: মনিরুল আলমওরা দুই বান্ধবী একসঙ্গে ছবি তুলতে এভাবে দাঁড়াল। ছবি: মনিরুল আলমঘরের বারান্দায় সুন্দর করে আলপনা আঁকা হয়েছে। ছবি: মনিরুল আলমবারান্দার দরজায় রঙিন কাপড় দিয়ে নকশা করা হয়েছে। ছবি: মনিরুল আলমদেয়ালে দেয়ালে সুন্দর করে ঈদ মোবারক লেখা হয়েছে। ছবি: মনিরুল আলমঈদ উপলক্ষে ভালো খাবারের মধ্যে কিরণমালা সেমাইও ছিল। ছবি: মনিরুল আলমঈদে ভালো খাবারের আয়োজন ছিল। এসব খাবার ওরা নিজেরাই তৈরি করেছে। ছবি: মনিরুল আলমশিশুদের জন্য রয়েছে খেলার আয়োজন। কিন্তু বৃষ্টির জন্য আজ ওরা বেরোতে পারেনি। ছবি: মনিরুল আলমঈদে সবাই পেয়েছে নতুন জামা। সবাই সুন্দর করে সেজেছে। ছবি: মনিরুল আলম