আসছে শীত। শুরু হয়েছে শুঁটকি তৈরির মৌসুম। চট্টগ্রামে এ সময়টাতে শুঁটকি তৈরিতে ব্যস্ত মৎস্যশ্রমিকেরা। সাগর থেকে ধরা মাছ ভ্যানে করে শুঁটকিখোলায় নিয়ে আসা হচ্ছে। ছবিটি চট্টগ্রাম নগরের চাঁদগাঁও থানার বাস্তুহারা এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামশুঁটকি তৈরির জন্য মাছ বাছাই করছেন শ্রমিকেরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামবাঁশে বেঁধে শুকানো হচ্ছে মাছ। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামবাঁশের মাচা তৈরি করে তার ওপর মাছ শুকিয়েও শুঁটকি তৈরি করা হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামভালো শুঁটকি তৈরিতে সময়মতো মাছ উল্টে-পাল্টে দিতে হয়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামসারি সারি করে রোদে শুকানো হচ্ছে মাছ। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামশুকানোর পর শুঁটকি সাজিয়ে রাখছেন একজন শ্রমিক। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামরোদে শুকানোর পর শুঁটকি বিক্রির জন্য ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: জুয়েল শীল, চট্টগ্রামস্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে শুঁটকি। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম