দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সেই স্পিডবোট
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সেই স্পিডবোট

শোকে ভারী পদ্মার পাড়


মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে সোমবার সকালে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের খোঁজে কেউ কেউ একবার ছুটে যান নদীর তীরে। সেখানে না পেয়ে যান দোতরা স্কুলের মাঠে। মৃতদেহ শনাক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। পদ্মার পাড় ভারী হয়ে আসে তাঁদের আহাজারিতে। স্বজনদের মৃতদেহ বুঝে নেন তাঁরা। ভ্যানে করে স্বজনের মৃতদেহ নিয়ে ফিরে যান ঘরে।

নদী থেকে উদ্ধার করা মৃতদেহ নামানো হচ্ছে পাড়ে
শোকবিহ্বল স্বজন
কান্নায় ভেঙে পড়ছেন এক স্বজন
মৃতদেহ শনাক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন একজন
শিশুর এই কান্না থামানোর যেন ভাষা নেই কারও কাছে
চলছে শনাক্তকরণের কাজ
চলছে ডুবুরিদের তল্লাশি
মারা যাওয়া একজনের ভোটার আইডি
মৃতদেহের সঙ্গে থাকা টাকা
মৃতদেহের খোঁজে দোতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বজনদের ভিড়
ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সেই স্পিডবোট