সপ্তাহের সেরা ছবি

সিলেট সিটি নির্বাচনে সাত মেয়র প্রার্থীকে নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। অনুষ্ঠানের একপর্যায়ে জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের ও বিএনপি থেকে বহিষ্কৃত বদরুজ্জামান সেলিমের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। এ দৃশ্য নিয়ে সিলেটে বেশ আলোচনা চলছে। রিকাবীবাজার, সিলেট নগর, ১১ জুলাই। ছবি: আনিস মাহমুদ

তিন শিশুকে সামনে-পেছনে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। ঝুঁকিপূর্ণ এই চলাচলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পান্থপথ, ঢাকা, ৬ জুলাই। ছবি: দীপু মালাকার
ঝুঁকি নিয়ে গাছের ওপর দাঁড়িয়ে গাছ কাটছেন এক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারালে ঘটতে পারে দুর্ঘটনা। কাউনিয়া এলাকা, বরিশাল নগর, ১২ জুলাই। ছবি: সাইয়ান
খুলনা সিটি করপোরেশন এলাকায় লাগানো হচ্ছে এলইডি বাতি। নিউমার্কেট এলাকা, খুলনা, ৭ জুলাই। ছবি: সাদ্দাম হোসেন
হোটেলের সিলিন্ডার বিস্ফোরণে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগে। আগুনে মালামালসহ কয়েকটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কারওয়ান বাজার, ঢাকা, ১১ জুলাই। ছবি: জাহিদুল করিম
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর শাখা খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা হয়েছে দোতলা-তিনতলা বাড়ি। হাজারো মানুষ বসবাস করছে ঝুঁকিপূর্ণ এসব বাড়িতে। কামরাঙ্গীরচর, ঢাকা, ৬ জুলাই। ছবি: হাসান রাজা
পুরোনো মোটর পার্টসের খুচরা ও পাইকারি বিক্রির বৃহত্তম মার্কেট ধোলাইখালের একটি দোকানে রিকন্ডিশন্ড গাড়ির চাকা-রিং বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। ধোলাইখাল, ঢাকা, ৮ জুলাই। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকার ফুটবল গলিতে হয়ে গেল ‘গোল-ই ফেস্ট’ নামের আয়োজন। বিশ্বকাপে বাংলাদেশের মানুষের মধ্যে ফুটবল নিয়ে উন্মাদনা তুলে ধরতেই এ আয়োজন। কলতাবাজার, পুরান ঢাকা, ৭ জুলাই। ছবি: দীপু মালাকার