রাজধানীর বিভিন্ন দেয়ালে আঁকা ‘সুবোধ’ চরিত্রটি আলোড়ন সৃষ্টি করেছে। দেয়ালচিত্রগুলোতে দেখা যায়, সুবোধের হাতে একটি খাঁচাবন্দী সূর্য। বেশি কিছু লেখা নেই। ছবিগুলোই ব্যক্ত করে নাম না জানা শিল্পীদের বক্তব্য। সুবোধের প্রথম দিকের একটি দেয়ালচিত্র। ১২ অক্টোবর, জগন্নাথ হল এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামএকই দেয়ালচিত্র রাজধানীর অন্যপ্রান্তে। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামকোথাও শুধু ‘হবেকি’ শব্দটি লেখা। আঁকিয়ের নাম হিসেবে সুবোধ-স্রষ্টা বা স্রষ্টারা ‘হবেকি’ নামটি ব্যবহার করছেন। ১২ অক্টোবর, জগন্নাথ হল রোড, ঢাকা। ছবি: আবদুস সালামখাঁচাবন্দী সূর্য নিয়ে পালাচ্ছে সুবোধ। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম‘সুবোধ এখন জেলে’। ১২ অক্টোবর, আগারগাঁও বাসস্ট্যান্ড, ঢাকা। ছবি: আবদুস সালামহতাশাগ্রস্ত সুবোধ। তাকে বলা হচ্ছে, ‘সুবোধ তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই’। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামভোরে মোরগ ডাকছে, কিন্তু সূর্য যে খাঁচাবন্দী! ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামট্রাফিক চিহ্নের আদলে ‘হবেকি’ নির্দেশ করা হচ্ছে। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামখাঁচাবন্দী সূর্য নিয়ে ছিটকে পড়েছে সুবোধ। ১২ অক্টোবর, শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামসুবোধ নেই, তারে ঝুলছে তার খাঁচাবন্দী সূর্যটি। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামসুবোধের কাছে এক শিশুর প্রশ্ন, ‘সুবোধ, কবে হবে ভোর’। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালামঅনেক স্থানে মুছে ফেলা হচ্ছে সুবোধ-দেয়ালচিত্র। ১২ অক্টোবর, পুরোনো বিমানবন্দর এলাকা, ঢাকা। ছবি: আবদুস সালাম