বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ (১২ জানুয়ারি ২০১৫) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। সমাবেশে যোগ দিতে আসা কর্মীদের টুপি দেওয়া হচ্ছে। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলমমিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের দিকে যাচ্ছেন যুবলীগের নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলমবঙ্গবন্ধুর মুখোশ পরে সমাবেশে যাচ্ছেন নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলমসমাবেশে যোগ দিতে এসব ট্রাকে করেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলমবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুরো রাজধানীতে পোস্টার টাঙানো হয়েছে। ছবি: মনিরুল আলমসমাবেশে যোগ দিতে অনেকেই দূর থেকে এসেছেন। আবার ফিরেও যাবেন একই গাড়িতে। তাই গাড়ির চালক ও সহকারীদের খাবারের ব্যবস্থা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবিটি হাইকোর্টের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলমসমাবেশ উপলক্ষে মোটরসাইকেল ও বাস শোভাযাত্রা। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলমকার্জন হলের সামনে রাখা হয়েছে বাসগুলো। ছবি: মনিরুল আলমসমাবেশে যোগ দিতে পিক আপ ভ্যানে করে এসেছেন আওয়ামী লীগের এই নারী কর্মীরা। ছবি: মনিরুল আলমবাদ্যের তালে তালে সমাবেশে যাচ্ছেন অনেকেই। ছবি: মনিরুল আলমসমাবেশ স্থলে আসছেন নেতা-কর্মীরা। ছবি: মনিরুল আলমসমাবেশ স্থলে পরে থাকা একটি ব্যাগ তল্লাশি করছে পুলিশ। ছবি: মনিরুল আলমসমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে নেতা-কর্মীরা এই বাসে করে এসেছেন। ছবি: মনিরুল আলমহোটেল রূপসী বাংলার সামনের সড়কে নেতা-কর্মীদের বহন করা ট্রাকগুলো পার্ক করে রাখা হয়েছে। ছবি: মনিরুল আলমমিছিল নিয়ে সমাবেশ স্থলে যাচ্ছেন নেতা-কর্মীরা। ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম