স্বাস্থ্যবিধি এবং সরকারের দেওয়া বিধিনিষেধ না মানলে চলমান করোনা পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে। এমনটাই আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ছে। করোনা পজিটিভের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঢাকার চারপাশে কঠোর লকডাউনের ব্যবস্থা করা হয়েছে। কার্যত ঢাকা এখন বিচ্ছিন্ন। তবে ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথের চিত্রটি ভিন্ন।
