ব্যস্ত প্রতিমাশিল্পীরা

ব্যস্ত সময় কাটছে প্রতিমাশিল্পীদের। বিভিন্ন রঙে প্রতিমাকে ফুটিয়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন তাঁরা। কেউ রং করছেন হাতে, কেউ পায়ে। কেউ আবার মুখ রং করার পর ফুটিয়ে তুলছেন চোখে। রং শেষে কেউ আবার কাপড় পরাতে ব্যস্ত। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় বেশ কিছু প্রতিমা তৈরির জায়গায় চলছে একই রকম ব্যস্ততা। প্রতিমাশিল্পীদের নিয়ে ছবির গল্প:

গণেশের চোখ রং করার কাজ চলছে।
 গণেশের চোখ রং করার কাজ চলছে।
সারিবদ্ধভাবে রাখা হয়েছে কয়েকটি প্রতিমা।
ছবি দেখে তৈরি করা হয় অনেক প্রতিমা।
সারিবদ্ধভাবে রাখা প্রতিমায় রং করছেন একজন।
কাপড় প্রস্তুত করছেন দুজন।
মুঠোফোনে প্রতিমার ছবি তুলছেন একজন।
তৈরি হয়ে গেছে অনেক প্রতিমা।
অসুরে রং করছেন একজন শিল্পী।
প্রতিমার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত দুই নারী।
কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে একটি প্রতিমা।