পাট বাছাই-শুকানোতে নারীর শ্রম

বাংলাদেশের ‘সোনালি আঁশ’–খ্যাত পাট প্রস্তুত করার ক্ষেত্রে নারীর শ্রমের বড় ভূমিকা রয়েছে। আঁশ ছাড়ানোর পর পাট শুকানো ও পাটকাঠি শুকানোর কাজে বেশি সময় দিয়ে থাকেন নারীরা। কাজটি অত্যন্ত শ্রমসাধ্য। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী বর্তমানে পাটের চিকন বা মোটা বেণি তৈরি করা ও পাটকাঠি শুকানোয় ব্যস্ত সময় পার করছেন। বগুড়ার সোনাতলা উপজেলার মির্জাপুর এলাকায় যমুনা নদীর খেয়াঘাটে গ্রামীণ নারীদের পাট ও পাটকাঠি শুকানো ও নারী কৃষকদের ব্যস্ততা নিয়ে এই ছবির গল্প–

ঐতিহ্যবাহী সোনালি আঁশের গৌরব টিকিয়ে রাখছেন নারীরা
ঐতিহ্যবাহী সোনালি আঁশের গৌরব টিকিয়ে রাখছেন নারীরা
পাটকাঠি শুকাতে দিচ্ছেন এক নারী
পাট শুকানোয় ব্যস্ত তহমিনা বেগম
নদীর তীরে শুকিয়ে নেওয়া পাটকাঠি নিতে এসেছেন এক নারী
নদীর তীরে শুকাতে দেওয়া পাট ও পাটকাঠি
শুকনো পাটকাঠি বাড়িতে নিতে ব্যস্ত এক নারী
শুকনো পাটের গোছা বাঁধছেন তহমিনা বেগম
শুকিয়ে যাওয়া পাট
বাড়ির সামনে পাটকাঠি শুকাতে দিচ্ছেন এক নারী
বাংলাদেশে পাটশিল্পে নারীর শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে