ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার কার্যত সোমবার শেষ হয়েছে। এদিন শেষ মুহূর্তের প্রচারে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে গণমিছিল আর জনসভায় লোকসমাগম দেখানোর চেষ্টা ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। অনেকেই ব্যস্ত ছিলেন গণসংযোগে। ছবিতে শেষ মুহূর্তের প্রচারের চিত্র।
