ধুলামাখা আঁকাবাঁকা মেঠো পথ। পথের দুই পাশে বিস্তৃত ফসলি জমি। রাখালেরা সেই পথ দিয়ে গরুর পাল নিয়ে হেঁটে যাচ্ছেন। সিলেট অঞ্চলের হাওরগুলোয় এখন এটা পরিচিত দৃশ্য। সিলেটের কোম্পানীগঞ্জের হিঙ্গিডুবি হাওর ও সাতবিলা হাওর থেকে সম্প্রতি এসব ছবি তোলা—
শীত মৌসুমে হাওরে পানি নেই। ধান কাটাও হয়ে গেছে। হিঙ্গিডুবি হাওরে সেসব মাঠে ঘাস খাচ্ছে একপাল গরু।