বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে যমুনায় চর পড়েছে। এসব চরে কয়েক হাজার মানুষের বসবাস। পুরুষের পাশাপাশি চরাঞ্চলের নারীদেরও কঠোর পরিশ্রম করতে হয়। ঘর সামলানোর পাশাপাশি বাইরের কাজেও সমানতালে যুক্ত হতে হয় তাঁদের। সম্প্রতি চর বাটিয়া, চর শালুকা ও কুঁড়িপাড়াচর ঘুরে তোলা ছবিতে ধরা পড়েছে নারীদের সেই জীবনসংগ্রাম।
