টানটান উত্তেজনা, দ্রুতগতির আক্রমণ আর গোলের পর গোল। বান্দরবানের ফাতেমা রানী মিশন মাঠে মাহাঃ ওয়াগ্যোয়াই পোয়েঃ উপলক্ষে আয়োজিত হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল ছিল উৎসবমুখর। শিরোপার লড়াইয়ে মারমা বাজার একাদশ ও জাদিতং যুব সংঘ মেতে ওঠে সমানে সমান লড়াইয়ে। শেষ পর্যন্ত জাদিতং যুব সংঘকে ৩৩–২৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মারমা বাজার একাদশ। মাঠে বিপুল দর্শকের উপস্থিতি আর মধ্যবিরতিতে তরুণীদের ঐতিহ্যবাহী নৃত্য পুরো আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।