ধর্ষণ-বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদমুখর শিক্ষার্থী-শিক্ষকেরা
ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকেরা আজ রোববার বিক্ষোভ, মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। ঢাকায় অনুষ্ঠিত এসব কর্মসূচি নিয়ে আজকের ছবির গল্প।
প্রথম আলো ডেস্ক
ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
বিজ্ঞাপন
ধর্ষকের ফাঁসির দাবিতে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাদেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও বিচারহীনতার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকাধর্ষকের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেনধর্ষণের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলনারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশদেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস, বিচারহীনতার প্রতিবাদে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকাধর্ষণের বিরুদ্ধে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, ঢাকা