রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর এখন চলছে মেরামতের কাজ। বন্ধ সেই সেবা। মূল ভবনের বাইরে টিনের ছাউনির নিচে চেয়ার-টেবিল পেতে শিশুদের টিকা ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। সীমিত পরিসরে অস্থায়ী ব্যবস্থায় চলছে কার্যক্রম। ছবিগুলো গতকাল শনিবার তোলা।
