বিরল খয়রা কাস্তেচরা পাখি

বিপন্ন ও বিরল প্রজাতির খয়রা কাস্তেচরা পাখি। দেশে কালেভদ্রে এ পাখি দেখা যায়। খয়রা কাস্তেচরা এ দেশের পরিযায়ী পাখি। সাধারণত শীত মৌসুমে এ পাখির দেখা পাওয়া যায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মসলা গবেষণাকেন্দ্রে জমিতে খাবারের খোঁজে ছুটে বেড়াতে দেখা গেছে একঝাঁক কাস্তেচরা পাখি। বিরল কাস্তেচরা পাখি নিয়ে এবারের ছবির গল্প।

খুনসুটিতে মেতেছে কাস্তেচরা পাখি
খুনসুটিতে মেতেছে কাস্তেচরা পাখি
খাবারের খোঁজে কাস্তেচরা পাখি
কোনোটি খাবার খুঁজছে, কোনোটি পালক পরিষ্কার করছে
কাস্তেচরার উড়ে যাওয়ার মুহূর্ত
দূর থেকে কালো মনে হলেও পাখিগুলো দেখতে মেরুন
কাস্তেচরা দেশে বিরল প্রজাতির পাখি
খয়রা কাস্তেচরা মূলত এ দেশের পরিযায়ী পাখি
মেরুন আভা ছড়িয়ে উড়ে যাচ্ছে পাখিগুলো