পাট উৎপাদনে জন্য খ্যাতি রয়েছে ফরিদপুর জেলার। পাটের আঁশ ছাড়ানোর পরেই বেরিয়ে আসে পাটকাঠি।
একসময়ের অবহেলিত পাটকাঠি বা পাটখড়ি এখন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে এবং কৃষকের আয়ের অন্যতম উৎস হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রযুক্তির কল্যাণ এই পাটকাঠি ক্রমেই অর্থকরী পণ্য পরিণত হয়েছে। পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে।
গ্রামের নারীরা সংসারের বাড়তি আয়ের জন্য এই পাটকাঠি সংগ্রহ করেন। শুকনো পাটকাঠি বিক্রিও হয় বেশ চড়া দামে। রান্নার জ্বালানি, পানের বরজ তৈরি, পার্টিকেল বোর্ড ও ঘরের বেড়া তৈরিতে পাটকাঠি ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে পাটকাঠি সংগ্রহের একগুচ্ছ ছবি নিয়েই সাজানো হয়েছে ছবির গল্প