চট্টগ্রাম নগরের জয় পাহাড় আবাসিক এলাকার এক সবুজঘেরা বাড়িতে গড়ে উঠেছে ব্যতিক্রমী ‘আলওয়ান মধু জাদুঘর ও গবেষণাকেন্দ্র’। সুন্দরবনের গাছপালা, মৌমাছির বাক্স আর কৃত্রিম জোয়ার–ভাটার পরিবেশে এখানে অণুবীক্ষণযন্ত্রে খাঁটি ও ভেজাল মধু শনাক্ত করেন সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার। দীর্ঘদিনের সংগ্রহে তিনি সংরক্ষণ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের ৭২ ধরনের মধুর নমুনা। এমন অনন্য উদ্যোগ নিয়েই এই ছবির গল্প।