প্রদর্শনী ‘আলো’ দেখলেন প্রতিমন্ত্রী, কূটনীতিক, চিত্রশিল্পীসহ নানা পেশার মানুষ

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার প্রথম আলোর ভবন নিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে মঙ্গলবার এসেছিলেন সরকারের প্রতিমন্ত্রী, খ্যাতিমান চিত্রশিল্পী, কূটনীতিকসহ বিভিন্ন পেশার মানুষেরা। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। শিল্পী মাহ্‌বুবুর রহমানের তৈরি করা ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। রাজধানীর কারওয়ান বাজারে অগ্নিদগ্ধ ভবনটিতে প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকে। এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের শিক্ষার্থীরা লাইন দিয়ে প্রবেশ করছে প্রদর্শনী দেখতে।
লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের শিক্ষার্থীরা লাইন দিয়ে প্রবেশ করছে প্রদর্শনী দেখতে।
স্থপতি মেরিনা তাবাশ্যুম প্রদর্শনী ঘুরে দেখছেন।
স্থপতি এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিম প্রদর্শনী দেখছেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সালমা আলী প্রদর্শনী ঘুরে দেখছেন।
প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’ দেখছেন দর্শনার্থীরা।
প্রদর্শনী ঘুরে দেখছেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান।
পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম দেখছেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
প্রথম আলোর পুড়ে যাওয়া ভবনে শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন একজন দর্শনার্থী।
ধ্বংসযজ্ঞের মধ্যে জাগরণের বার্তা দিয়ে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন চিত্রশিল্পী ঢালী আল মামুন। ছবি: প্রথম আলো
প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখতে আসেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান প্রদর্শনী ঘুরে দেখছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবনে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী দেখছেন।