নদীর বুক থেকে তোলা বালু স্তূপ হয়ে জমে থাকে ঘাটে। দুই পারে গড়ে ওঠে তার অস্থায়ী বাজার। সেখানেই দিনভর চলে বালু তোলা, ছাঁকা, নৌকায় বোঝাই ও পরিবহনের কাজ। রোদে পুড়ে, পানিতে ভিজে এসব কাজে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। কেনাবেচার পর বড় নৌকায় বালুবোঝাই হয়ে ঘাট ছাড়ে দূরের গন্তব্যে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল এলাকার এমন ব্যস্ত এক বালুর ঘাট নিয়ে এ ছবির গল্প।