সড়কে রিকশা–ভ্যানচালকদের প্রতিবাদ, ভোগান্তি

‘জীবিকা উচ্ছেদের সকল পাঁয়তারা প্রতিহত করার’ ১২ দফা দাবিতে আন্দোলনে নেমেছে রিকশা ও ভ্যানচালকেরা। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ করেছেন তাঁরা। রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। সড়ক আটকে মিছিল–সমাবেশ করায় ভোগান্তিতে পড়েন সেখানকার যাত্রীরা। ভোগান্তির নানা চিত্র নিয়ে এই ছবির গল্প—

মিছিলে অংশ নেন রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা
মিছিলে অংশ নেন রিকশা–ভ্যান–ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্যরা
সড়কে যাত্রীসহ অটোরিকশা আটকে দেন আন্দোলনে আসা চালকেরা
অটোরিকশা আটকে দেওয়ায় ভোগান্তিতে পড়েন নারী যাত্রীরাও
আটকে দেওয়া হয়েছে একটি অটোরিকশা
আটকে দেওয়া অটোরিকশাটি ছেড়ে দিতে অনুরোধ করছেন চালক
সড়কে অটোরিকশা আটকে দেওয়ায় ভোগান্তিতে পড়েন নারী–শিশুসহ অনেকে
কর্মসূচিস্থল এড়িয়ে দ্রুত চলতে গিয়ে যাত্রীসহ সড়কে উল্টে যায় অটোরিকশাটি
প্রেসক্লাবের সামনের সড়কে চলছে সমাবেশ