প্রবারণা পূর্ণিমার প্রস্তুতি

আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হয় প্রবারণা পূর্ণিমা। প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে প্রতিবছর বান্দরবানে মারমা সম্প্রদায়ের মানুষেরা ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা উৎসব উদ্‌যাপন করেন। মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা, আর পোয়ে অর্থ উৎসব। বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, দেবতার মূর্তি (পোছোমা), প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণসহ নানা আয়োজনে উৎসব উদ্‌যাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এরই মধ্যে এবারের উৎসব আয়োজনের জোর প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতির ছবি নিয়ে এই ছবির গল্প—‘প্যারাসুটের’ আদলে ফানুস বানাচ্ছে এক কিশোর

রথের গায়ে রং করছেন এক যুবক
রথের গায়ে রং করছেন এক যুবক
কাগজ কেটে লণ্ঠন বানানো হচ্ছে
রথ তৈরির কাজে ব্যস্ত সময় কাটছে কারিগরদের
‘শৈ: ফংদ’ বা রাজহংসীর আদলে তৈরি রথের মুখমণ্ডল
স্তূপ করে রাখা হরেক রঙের ছোট-বড় ফানুস
‘প্যারাসুটের’ আদলে ফানুস বানাচ্ছে এক কিশোর
রথের ওপর বানানো হয়েছে প্যাগোডা বা বৌদ্ধবিহারের ছাদের প্রতিরূপ
আঠা দিয়ে জোড়া লাগানো হচ্ছে ‘ডহ্ লুং’ বা গোল ফানুস
আঠা লাগানোর পর শুকানোর জন্য ফানুস ঝুলিয়ে রাখা হয়েছে
স্থানীয় বাজারে মারমাদের ‘থামি’ বা মেয়েদের পরিধেয় কাপড় দেখছে দুই তরুণী
বানানো হয়েছে পোছোমা বা দেবতার মূর্তি