পাথর-পানির জাফলংয়ে ছুটির আমেজ

পিয়াইন নদের স্বচ্ছ জলে ছড়িয়ে-ছিটিয়ে আছে পাথর। পেছনে দাঁড়িয়ে পাহাড়, চারপাশে প্রকৃতির অপার সৌন্দর্য। দুর্গাপূজার ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে তাই পর্যটকদের ভিড়। কেউ নদের অগভীর জলে নেমে জলকেলিতে মেতেছেন, কেউ পাথরের ওপর দিয়ে হেঁটে ঘুরে দেখছেন প্রকৃতি। কেউ আবার প্রিয় মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছেন। পাথর, পানি আর পাহাড়ের সৌন্দর্যে ছুটির দিনগুলো উপভোগ করছেন তাঁরা।

পরিবার-পরিজন নিয়ে দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে ঘুরতে এসেছেন অনেকে
পরিবার-পরিজন নিয়ে দুর্গাপূজার ছুটিতে জাফলংয়ে ঘুরতে এসেছেন অনেকে
পিয়াইন নদের পানি কমে যাওয়ায় পাথরের ফাঁকে ফাঁকে তৈরি হয়েছে অগভীর জলাধার। সেখানে নেমে জলকেলিতে মেতেছেন পর্যটকেরা
পিয়াইন নদের অগভীর জলে কেউ সাঁতার কাটছেন, কেউ দাঁড়িয়ে উপভোগ করছেন নদের সৌন্দর্য
পাথর, পানি আর পাহাড়ের সৌন্দর্যের মধ্যে কাটানো মুহূর্তগুলো মুঠোফোনের ক্যামেরায় ধরে রাখছেন পর্যটকেরা
পিয়াইন নদের পাথরঘেরা জল আর পেছনের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে জাফলংয়ে ভিড় করেছেন অনেকেই
নদের পানি কমে যাওয়ায় জেগে উঠেছে পাথর। সেই পাথরের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন পর্যটকেরা
পিয়াইন নদের পাথরের ওপর দিয়ে হেঁটে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা
শিশুকে সঙ্গে নিয়ে পিয়াইন নদের পাথরঘেরা জল দেখতে এসেছেন এক অভিভাবক
দুর্গাপূজার ছুটিতে পিয়াইন নদের বুকে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন পর্যটকেরা