ছবিতে রাষ্ট্রপতি নির্বাচন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোট পড়েছে মোট ৩৪৩টি। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১–দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি পেয়েছেন ৮৮ ভোট। আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ভোট গণনা শেষে রাষ্ট্রপতি পদে বিজয়ী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেন।

বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিএমও
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিচ্ছেন। এ সময় পাশে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোট বাক্সে ব্যালট পেপার ফেলছেন রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ
ভোট বাক্সে ব্যালট পেপার ফেলছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল
ভোট দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ভোট দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ভোট দিচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সঙ্গে ছিলেন ১১–দলীয় জোটের নেতারা
ভোট দিচ্ছেন সংসদ সদস্য সেলিমা রহমান
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান