উদ্বোধনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। চলতি মাসের শেষের দিকে এ প্রকল্প উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন চলছে নামফলক নির্মাণ ও শেষ সময়ের সৌন্দর্যবর্ধনের কাজ। ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে টোলপ্লাজা, ওজন মাপার স্কেল। চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকা থেকে সম্প্রতি ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।
