চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, সাতক্ষীরা জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আজ চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, সাতক্ষীরা জেলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ উৎসবের আয়োজন করা হবে। আজকের আয়োজন নিয়ে ছবির গল্প...

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সাটু মিলনায়তন, চাঁপাইনবাবগঞ্জ, ৪ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছবির ফ্রেমে ছবি তুলছেন শিক্ষার্থীরা। সাটু মিলনায়তন, চাঁপাইনবাবগঞ্জ, ৪ অক্টোবর
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। সাটু মিলনায়তন, চাঁপাইনবাবগঞ্জ, ৪ অক্টোবর
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে তিথি মালী। সাটু মিলনায়তন, চাঁপাইনবাবগঞ্জ, ৪ অক্টোবর
একক নৃত্য পরিবেশন করছেন এক শিল্পী। সরকারি কলেজ মিলনায়তন, ঝালকাঠি, ৪ অক্টোবর
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সরকারি কলেজ মিলনায়তন, ঝালকাঠি, ৪ অক্টোবর
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলছে দুই শিক্ষার্থী। সরকারি কলেজ মিলনায়তন, ঝালকাঠি, ৪ অক্টোবর
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। সরকারি কলেজ মিলনায়তন, ঝালকাঠি, ৪ অক্টোবর
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ছিল চরকিসহ নানা খেলার আয়োজন। সরকারি কলেজ মিলনায়তন, ঝালকাঠি, ৪ অক্টোবর
শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যান্ডসংগীত পরিবেশন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি , সাতক্ষীরা, ৪ অক্টোবর
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনায় আসা অতিথিরা। জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরা, ৪ অক্টোবর