খাল–বিলে মাছ ধরা

হেমন্তকাল চলছে। চারদিকে খাল–বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছ ধরার ধুম পড়েছে। মানুষ মাছ ধরার উৎসবে মেতে উঠেছে। মাছ ধরার এসব ছবি রংপুর শহরতলির নাজিরদিগর এলাকা থেকে তোলা।

পানি কমে গেছে একটি খালে। সেখানে দল বেঁধে মাছ ধরছেন কয়েকজন।
পানি কমে গেছে একটি খালে। সেখানে দল বেঁধে মাছ ধরছেন কয়েকজন।
সামান্য পানিটুকু সেচযন্ত্র দিয়ে তুলে পাশের জমিতে ফেলা হচ্ছে।
মাছ ধরছেন একজন।
মাছ ধরতে নেমেছেন এক নারী।
কতটুকু মাছ ধরা হলো, চলছে পরীক্ষা–নিরীক্ষা।
কাদার মধ্যে মাছ খুঁজছেন এই ব্যক্তি।
মাছ পেয়ে ব্যাগে রাখছেন।
কাদামাখা মাছগুলো জড়ো করা হয়েছে।
ধোয়ার পর চকচকে দেশি মাছ।