ফরিদপুর জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বোয়ালমারী উপজেলায় খরসূতী জমিদারবাড়ির অবস্থান। বাড়িটির প্রতিষ্ঠাতা ঈশান চন্দ্র ঘোষ রায়বাহাদুর। প্রকৃতির মাঝে কারুকার্যময় জমিদারবাড়িটি সহজেই মানুষের নজর কাড়ে। রয়েছে বিশাল দিঘি, পুরোনো মন্দির। সম্প্রতি জমিদারবাড়িটি ঘুরে ছবিগুলো তোলা।
