নমুনা দেখেই টনকে টন চাল বেচাকেনা চলে হাটটিতে। ব্যবসায়ীরা তাঁদের প্রতিষ্ঠান থেকে পলিথিনে চালের নমুনা নিয়ে গিয়ে চাল বেচাকেনা করেন। চালের মান দেখেই দরদাম নির্ণয় করেন ব্যবসায়ীরা। পরে নমুনা দেখানো চাল চাতাল থেকে চলে যায় ক্রেতার কাছে। নমুনা দেখে চাল বেচাকেনা হাটটি বসে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে। হাটটি ঢাকা-বগুড়া মহাসড়কের পাশেই বসে। সপ্তাহে দুই দিন শনি ও বুধবার বসে চালের হাট
