গুইমারায় বন্ধ দোকানপাট, এলাকা ছাড়ছেন অনেকে

খাগড়াছড়ি সদরের গুইমারায় কয়েক দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রোববার গুলিতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর জের ধরে আজ সোমবার সকাল থেকে রামেসু বাজারসহ পুরো গুইমারা এলাকার অবস্থা থমথমে। গতকাল এই রামেসু বাজারেই অগ্নিসংযোগ করা হয়। বাজারের দোকানমালিকদের অধিকাংশ পাহাড়ি বলে জানা গেছে।

গুইমারায় বন্ধ রয়েছে দোকানপাট। সড়কে সীমিত যানবাহন চলছে। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই এলাকা থেকে ছবিগুলো আজ তোলা—

গতকালের সহিংসতার পর আজ রামেসু বাজারে বন্ধ রয়েছে দোকানপাট।
গুইমারার বেশ কিছু এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে।
গতকাল রোববার রামেসু বাজারে অগ্নিসংযোগ করা হয়। সেখানে পড়ে আছে পুড়ে যাওয়া জিনিস।
পুড়ে যাওয়া বাজারে উদ্ধারকাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা
শিশু কোলে নিরাপদ জায়গায় যাচ্ছেন নারীরা।
বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন অনেকেই।
রামেসু বাজারে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে যাওয়া মোটরসাইকেল।