আঁকাবাঁকা করতোয়া নদীর তীরের ভোর শুরু হয় কৃষকদের হাতের শব্দে—কেউ মাটি ঝরিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ সেচের নল টেনে নিচ্ছেন খেতের দিকে। কোথাও পেঁয়াজের চারা গোঁজা, কোথাও শাকে পানি ছিটানো, আবার কোথাও জমির আগাছা তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামে করতোয়া নদীর তীর নিয়েই এই ছবির গল্প।
