শহরের কোলাহল ছেড়ে বিকেলটাকে উপভোগ করতে অনেকেই যান তিস্তা নদীর পাড়ে। জেগে ওঠা চরে ঘুরে বেড়ান তাঁরা। এই সময়টাতে তিস্তার অন্য রকম রূপ। বিকেল থেকে সূর্যাস্ত পর্যন্ত নদীর পাড়ে থাকে নানা বয়সের মানুষের আনাগোনা। তীব্র শীত উপেক্ষা করে একটু খোলা পরিবেশে আড্ডা আর উচ্ছ্বাসে মেতে ওঠেন ভ্রমণপিপাসুরা। ছবিগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার সংকরদহ এলাকা থেকে তোলা।