মাচার পেঁয়াজ এখন যাচ্ছে হাটে

অনেক কৃষক গত চৈত্র-বৈশাখে পেঁয়াজের মৌসুমে বিক্রি না করে ভালো দামের আশায় পেঁয়াজ মাচায় (চাঙে) তুলে রেখেছিলেন। কিন্তু আশানুরূপ দাম না বাড়ায় এখন সেই পেঁয়াজই হাটে এনে বিক্রি করছেন তাঁরা। মাচায় পেঁয়াজ সংরক্ষণ করে রাখার সময়ও ফুরিয়ে আসছে। সামনে নতুন মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। তাই পুরোনো পেঁয়াজ বিক্রির ব্যস্ততায় ফরিদপুরের হাটগুলো এখন সরগরম। কৃষকের ঘরে তোলা সেই পেঁয়াজ বাছাই, পরিষ্কার, ওজন ও বেচাকেনার নানা ধাপ পেরিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে

বস্তাভর্তি পেঁয়াজ নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন এক কৃষক
বস্তাভর্তি পেঁয়াজ নিয়ে হাটে বিক্রি করতে যাচ্ছেন এক কৃষক
বাছাইয়ের সময় কিছুটা নষ্ট পেঁয়াজ আলাদা করে রাখা হচ্ছে
পেঁয়াজের গায়ে লেগে থাকা আলগা খোসা পরিষ্কার করতে স্তূপের পাশে বৈদ্যুতিক পাখা বসানো হয়েছে
বস্তায় পেঁয়াজ ভরছেন শ্রমিক
কৃষকের কাছ থেকে কেনা পেঁয়াজ ঢাকায় পাঠানোর জন্য বস্তার মুখ সেলাই করছেন শ্রমিকেরা
বস্তার গায়ে আড়তদারের নাম লিখছেন এক শ্রমিক
কৃষকের কাছ থেকে পেঁয়াজ কেনার আগে তা পরখ করে দেখছেন ব্যবসায়ীরা
কৃষকের হাতে পাওনা টাকা গুনে দিচ্ছেন এক ব্যবসায়ী
দেশের বিভিন্ন বাজারে পাঠানোর জন্য ট্রাকে তোলা হচ্ছে পেঁয়াজের বস্তা