প্রকৃতিতে এখন হেমন্ত। তবে বাতাসে হালকা শীতের পরশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির আর শান্ত পরিবেশ জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের কথা। ভোরের চা-বাগান আর আশপাশের সড়ক ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়। কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্য। সকালের সড়কে কুয়াশার মায়াবী আবরণ, চা-বাগানের সারি সারি সবুজ গাছ আর রোদ-ছায়ার লুকোচুরি—সব মিলিয়ে প্রকৃতিতে তৈরি হচ্ছে শীতের আবহ। সিলেট সদর উপজেলার মালনীছড়া ও লাক্কাতুরা চা–বাগান থেকে গত শনিবার সকালের তোলা ছবি নিয়ে এবারের ছবির গল্প।