একসময় দর্শনার্থীদের পদচারণে মুখর থাকত চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স, ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত বিনোদনকেন্দ্রটি। ১৬ একর জায়গাজুড়ে গড়ে তোলা কমপ্লেক্সে ছিল দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ, শিশুদের নানা রাইড ও বিনোদনের আয়োজন। এখন সেখানে ঝুলছে তালা। চারপাশে আগাছা, ভাঙা কাচ আর মরিচা ধরা রাইড। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভাঙচুরের শিকার হওয়ার পর থেকে বন্ধ রয়েছে কমপ্লেক্সটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন ‘মিনি বাংলাদেশ’ যেন পরিণত হয়েছে এক পরিত্যক্ত স্থাপনায়।