নির্বাচনের প্রচারে ব্যস্ত দলীয় প্রধান ও প্রার্থীরা
সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রার্থীরা জনসভা করছেন, পাশাপাশি ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সারা দেশ থেকে পাঠানো নির্বাচনের প্রচার ও প্রস্তুতির ছবি নিয়ে এই ছবির গল্প—
প্রথম আলো ডেস্ক
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বড় মাঠ, ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
ধানের শীষে মোড়ানো ট্রাকে শহীদ মিনার তৈরি করা হয়েছে, সেখানে পতাকা নাড়ছেন বিএনপি সমর্থক রাজিয়া সুলতানা। বড় মাঠ, ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি
বিজ্ঞাপন
তারেক রহমানের জনসভায় দলের নেতা-কর্মী ও সমর্থকেরা যোগ দেন। বড় মাঠ, ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারিনির্বাচনের আগে এই সময়ে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ট্রাকের সঙ্গে বিলবোর্ড লাগিয়ে তৈরি করা হয়েছে প্রচারের গাড়ি। জালালপুর, পাবনা, ৭ ফেব্রুয়ারিমৌলভীবাজার-২ আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীর হাতে কাঁচি প্রতীক তুলে দেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। ডাকবাংলো মাঠ, কুলাউড়া, মৌলভীবাজার, ৬ ফেব্রুয়ারিসুজন আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে ঝিনাইদহ-২ আসনের প্রার্থীরা। ঝিনাইদহ, ৭ ফেব্রুয়ারিখুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে ব্যালট বাক্স পাঠানো হচ্ছে। নির্বাচন কমিশন কার্যালয়, খুলনা,৭ ফেব্রুয়ারিমুরাদনগর উপজেলার নবিয়াবাদ জোবেদা খাতুন হাফেজিয়া মাদ্রাসা মাঠে পথসভায় বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নবিয়াবাদ, কুমিল্লা, ৭ ফেব্রুয়ারিজামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন দলের আমির শফিকুর রহমান। হবিগঞ্জ, ৭ ফেব্রুয়ারিদলীয় প্রার্থীর পক্ষে জনসভায় বক্তব্য দিচ্ছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বাউফল, পটুয়াখালী, ৭ ফেব্রুয়ারিজামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় দলের আমির শফিকুর রহমানের সাজে এক শিশু যোগ দেয়। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠ, কুলাউড়া, মৌলভীবাজার, ৭ ফেব্রুয়ারিময়মনসিংহের হালুয়াঘাটে লিফলেট বিতরণ করে মানুষের কাছে ভোট চাইছেন বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ। পৌর বাজার, হালুয়াঘাট, ময়মনসিংহ, ৭ ফেব্রুয়ারিনির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে জামায়াতের আমির শফিকুর রহমান। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট, ৭ ফেব্রুয়ারিসাতকানিয়ার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় গণসংযোগ করেন এলডিপির সভাপতি অলি আহমদ। তাঁর সঙ্গে চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী ওমর ফারুক। সাতকানিয়া, চট্টগ্রাম,৭ ফেব্রুয়ারিঝিনাইদহ-৪ আসনের গণফোরামের নারী প্রার্থী স্কুটি চালিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ঝিনাইদহ, ৭ ফেব্রুয়ারি