জলের টানে, মাছের খোঁজে

দুপুরের প্রখর রোদে বগুড়ার শাজাহানপুরের চাঁদবাড়িয়া গ্রামের ছোট জলাশয়ে পানি সেচ দিয়ে মাছ ধরতে নামে তিন কিশোর। রিফাত হাসান, আবদুর রহমান ও জিহাদ হাসান ধরে কই, শিং, টাকি, কাকিলাসহ নানা দেশি মাছ। মাছ ধরা, ভাগ করে নেওয়া, পরিষ্কার করা শেষে মাছ নিয়ে বাড়ি ফেরে তারা। গ্রামীণ জীবনের চেনা এ আনন্দই উঠে এসেছে কিশোরদের মাছ শিকারে।

প্রস্তুতি নিয়ে মাছ ধরতে চলা
প্রস্তুতি নিয়ে মাছ ধরতে চলা
মাছ ধরতে মেঠো পথে দুই কিশোর
যা মাছ ধরছে, তার ভাগাভাগি চলছে
কাদামাখা মাছ ধুয়ে নিচ্ছে ওরা
একসঙ্গে রাখা হয়েছে দেশি ছোট মাছ
পলিথিনে জ্যান্ত শিং ও কই মাছ
মাছ নিয়ে বাড়ি ফিরছে কিশোরেরা