মহান মুক্তিযুদ্ধের বিজয়ের চেতনা সামনে রেখে বাংলা একাডেমি চত্বরে চলছে প্রথমা প্রকাশনের ‘বিজয় বইমেলা ২০২৬’। মেলার দ্বিতীয় দিনে আজ শনিবারও বইপ্রেমীদের উপস্থিতিতে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। বই কেনাবেচার পাশাপাশি ছিল আলোচনা, নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন। ‘নির্বাচিত বেগম: অর্ধশতাব্দীর সমাজচিত্র ১৯৪৭–২০০০’ বইয়ের তিন খণ্ডের প্রকাশনা এবং সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের পরিবেশনায় গান ছিল দিনের উল্লেখযোগ্য আয়োজন। মেলার দ্বিতীয় দিনের নানা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।
